মার্কিন হামলায় আইআরজিসির চার সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের ঘটনার পরপরই পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ফের হামলায় আইআরজিসির অ্যারোস্পেস

2026-09-02T16:17:55+06:00
2026-09-02T16:17:55+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
মার্কিন হামলায় আইআরজিসির চার সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম 
ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের ঘটনার পরপরই পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে  ফের হামলায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি জানায়, কেরমানশাহ প্রদেশটির বিভিন্ন স্থানে ‘বর্বর ও সন্ত্রাসী মার্কিন শাসকগোষ্ঠীর’ হামলায় অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য নিহত হন। নিহত চার সেনাসদস্য হলেন—রেজা মোহাম্মাদি, শাহরাম জাফারি, আলিরেজা শাকিবা ও জাফর কাহরিজি।

আইআরজিসি আরও জানায়, দায়িত্ব পালন এবং ইসলামিক বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্রের ‘মর্যাদা ও শক্তির সীমান্ত’ রক্ষার সময় তারা নিহত হন।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বান্দার-ই কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠান ও কয়েক আবাসিক এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এক শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়। এসব হামলার জবাবে পাঁচ দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘প্রতিশোধমূলক’ হামলা চালায় ইরান।

দেশবার্তা/এমআর 


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]