খেলাপি ঋণ ছাড়িয়ে গেল ৬ লাখ কোটি টাকা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার

2026-09-02T18:20:48+06:00
2026-09-02T18:20:48+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
খেলাপি ঋণ ছাড়িয়ে গেল ৬ লাখ কোটি টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) খেলাপি ঋণের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, মূলত ঋণের সঙ্গে সুদ যুক্ত হওয়ায় খেলাপির পরিমাণ বেড়েছে। খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিলের সুযোগ দেয়া হয়েছে। এর ফলে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। এরপর মার্চ শেষে তা ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় দাঁড়ায়। সর্বশেষ জুন শেষে খেলাপি ঋণ আরও বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা হয়েছে।

বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি।

এদিকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের খেলাপি ঋণের হার ৮০ শতাংশের বেশি। এসব ব্যাংক বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কিছুটা কমেছিল। তবে পরবর্তী প্রান্তিকে আবারও তা বাড়তে শুরু করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]