ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃক টাউন মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জমি ও বাসা অবৈধভাবে দখল, পুকুর ভরাট এবং স্থাপনা ভাঙার বিরুদ্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ময়মনসিংহ কালেক্টরেট তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পুলের সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।
স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহান (যুগ্ম সচিব)।
প্রতিনিধি/আরএইচ