বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক

2026-09-03T16:03:12+06:00
2026-09-03T16:03:12+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী নিজেও ছিলেন।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। 

তিনি বলেন, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের আরেক কর্মকর্তা জানান, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। আইন লঙ্ঘনের অভিযোগে মন্ত্রীর গাড়ি থামিয়ে ব্যবস্থা নেওয়ার ঘটনাটি নিয়ে দিনভর আলোচনা হয়।

ঘটনার সময় মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলছিল এবং একই সময়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন।’

তিনি বলেন, অতীতেও যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির এবারই প্রথম বলে দাবি করেন তিনি।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি বৃহস্পতিবার সচিবালয়েও আলোচনার বিষয় হয়ে ওঠে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের বিষয়টি সামনে এনে পুলিশের কর্মকর্তারা ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সংকেত মেনে চলাচল করছে। তার ভাষ্য, মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হলে তা দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্যও ট্রাফিক আইন মেনে চলার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।

দেশবার্তা/এসআইএস/একে


  বিষয়:   বিমানমন্ত্রী  এম রশিদুজ্জামান মিল্লাত  ট্রাফিক  পুলিশ 


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১০৪৪
গত তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]