জ্বালানি সংকট সমাধানে সহযোগিতার প্রস্তাবে সাড়া পাইনি: জামায়াত আমির

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে তা সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার

2026-09-12T15:03:56+06:00
2026-09-12T15:03:56+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জ্বালানি সংকট সমাধানে সহযোগিতার প্রস্তাবে সাড়া পাইনি: জামায়াত আমির
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে তা সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এর সমাধানে অংশ নিতে চাই। আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা সেই টিমটাকে কাজ করার জন্য সরকারের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। এরপর আমরা বলেছি, সব ক্রেডিট আপনারা নেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন।’

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এ বাংলাদেশ ভালো নেই। দুর্নীতি, চাঁদাবাজি, বেহায়াপনা, নির্লজ্জতা, সন্ত্রাস, অশান্তি ও ঘরে ঘরে আগুন। ভালো নেই সাধারণ খেটে খাওয়া মানুষ। জিনিসপত্রের দাম বাড়ছে, তাল মেলাতে পারছে না সরকার। সারা দিনের ক্লান্ত কাজ করে ঘরে ফিরবে মানুষ, কিন্তু বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’

এর আগে সকাল সাড়ে ৬টায় ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যান ডা. শফিকুর রহমান। সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।

পরে শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]