সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর)

2026-09-12T15:50:55+06:00
2026-09-12T15:50:55+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ক্রসবার-৩ বিদ্যুৎ টারবাইন প্ল্যান্টসংলগ্ন যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল। মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।’

পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]