ফের ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ফের অবস্থান কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। মঙ্গলবার (১৫

2026-09-15T11:27:33+06:00
2026-09-15T11:27:33+06:00
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ফের ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম 

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ফের অবস্থান কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে জড়ো হন। পরে সকাল ১০টার দিকে মিছিল নিয়ে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা।


এদিন ঘটনাস্থলে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসলামী ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে টানা দুই দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম এবং ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রাহক ফোরামের দাবি, ওই ঘটনায় তাদের পাঁচজন গুরুতরসহ মোট ৩০ জন সদস্য আহত হয়েছেন। অন্যদিকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকেও ২৫ জন আহত হওয়ার দাবি করা হয়। সংঘর্ষের পর আজকের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন।

ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো ‘অশুভ তৎপরতা’ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


তিনি বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন।


একই সঙ্গে এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া এবং ব্যাংকের স্বার্থে তা বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, অবৈধভাবে নেওয়া ঋণ সুবিধাগুলোর সমন্বয় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।


নুরুন্নবী মানিক আরও বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে তা বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।


এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সচেতন গ্রাহক ফোরামের সভাপতি।


এদিকে, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান এবং সোমবারের সংঘর্ষের পর মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এদিন নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

মদিনায় বিপুল ইউরেনিয়ামের সন্ধানে তোলপাড়
হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১৩১৬
নগর স্বাস্থ্যসেবায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা
৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
আরও উড়োজাহাজ কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]