যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রপ্তানি

2026-09-15T13:51:58+06:00
2026-09-15T13:51:58+06:00
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম 
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে এ ইতিবাচক চিত্র দেখা গেছে।

ইপিবির হিসাব অনুযায়ী, আলোচিত দুই মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৪৪ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিশ্বের শীর্ষ অর্থনীতিটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের সূচনাটা খুব একটা ভালো ছিল না। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির সূচক ছিল ঋণাত্মক-মাইনাস ০ দশমিক ১৮ শতাংশ। তবে ধাক্কা সামলে আগস্টে বড় ঘুরে দাঁড়ায় খাতটি। একক মাস হিসেবে আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড ২৫ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানির এই গতি পোশাক খাত থেকে মাসিক গড় আয়ও বাড়িয়ে দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক পাঠানো থেকে মাসে গড় আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলারে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে পোশাক সরবরাহের এই ঊর্ধ্বমুখী ধারায় সন্তোষ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা। খাতসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’ জানিয়েছে, বর্তমান প্রবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মোট পরিমাণ আনুমানিক ৮৬২ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছাতে পারে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে চমকের সচেতনতামূলক ভিডিও
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা !
বিজয়ের আদলে গণেশমূর্তি নিয়ে বিতর্ক
মেসির বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় আর্জেন্টিনা !
সরকার ও ইসির সমন্বয়ে ইউপি নির্বাচনের সময়সূচি

সর্বাধিক পঠিত 

বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]