১ কোটি টাকা মূল্যের সোনাসহ শাহ আমানতে আটক ১ যাত্রী

দেশবার্তা ডেস্ক

অপরাধ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩১ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক

2026-09-18T16:50:48+06:00
2026-09-18T16:50:48+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
১ কোটি টাকা মূল্যের সোনাসহ শাহ আমানতে আটক ১ যাত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩১ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক সোনার মধ্যে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি পিণ্ড রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওমানের মাসকাট থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে ব্যাগেজের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পেস্ট আকারের সোনাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সোনার কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনার পিণ্ড পাওয়া যায়।

এছাড়া যাত্রীর প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক সোনার শুল্ক-করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

বিশেষ কৌশলে সোনা লুকিয়ে আনার ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

রাজধানীর মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন কারিশমা
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]