রাজধানীর মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন

দেশবার্তা ডেস্ক

অপরাধ

রাজধানীর মিরপুর ও বাড্ডায় পৃথক ঘটনায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া

2026-09-19T21:12:18+06:00
2026-09-19T21:12:18+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
রাজধানীর মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর ও বাড্ডায় পৃথক ঘটনায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে ‘শিকড় পরিবহন’–এর একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বাসটিতে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এদিকে একই সময়ে মিরপুর-১ নম্বর আনসার ক্যাম্প এলাকায় ‘অভিজাত পরিবহন’–এর আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আগুন লাগার পর পরই স্থানীয়দের সহায়তায় তা নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর কিছু পরেই রাত আটটার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় গাড়ির একটি গ্যারেজের সামনে পার্কিং করে রাখা ‘আলিফ পরিবহন’–এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনের অংশে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেটসহ একাধিক স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামের এক অটোরিকশাচালক আহত হন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হলেও জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রাজধানীতে হঠাৎ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রাজধানীর মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন কারিশমা
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]