কবি মোহন রায়হানের ভাইয়ের ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের ভাই, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের

2026-09-23T11:14:43+06:00
2026-09-23T11:14:43+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কবি মোহন রায়হানের ভাইয়ের ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম 
⏲
খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের ভাই, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মনজুর রহমান বকুল অভিযোগ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের চক শৈলাবাড়িতে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি জানান, শিকদারপাড়া এলাকায় গাড়ি নিয়ে পৌঁছালে মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল যুবক তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা কোনোভাবে প্রাণ সংশয়ের হাত থেকে রক্ষা পান।

সংবাদ সম্মেলনে কবি মোহন রায় বলেন, আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। আমাদের লক্ষ্য অভিযুক্তদের শাস্তি দেওয়া নয়। তারা তো আমার এলাকারই সন্তান। তারা কেন কষ্টে থাকবে? আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement