ব্রি পরিদর্শনে কৃষি সচিব, দেখলেন জিন ব্যাংক ও গবেষণা কার্যক্রম

গাজীপুর প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রি

2026-09-23T19:43:32+06:00
2026-09-23T19:43:32+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ব্রি পরিদর্শনে কৃষি সচিব, দেখলেন জিন ব্যাংক ও গবেষণা কার্যক্রম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।

পরিদর্শনের শুরুতে কৃষি সচিব ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে আয়োজিত ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

একই অনুষ্ঠানে ব্রির ষষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সচিব।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রির মহাপরিচালক। পরে তিনি ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এ সময় ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণার্থী বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃষি সচিব ব্রির ফার্ম মেশিনারি শেড, জিন ব্যাংক ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রির গবেষণা কার্যক্রম, জার্মপ্লাজম সংরক্ষণ ও কৃষিযান্ত্রিকীকরণ কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
পরিত্যক্ত কারখানায় ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন
- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]