জয়পুরহাটে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

2026-09-29T17:37:34+06:00
2026-09-29T17:37:34+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জয়পুরহাটে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
⏲
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই ছাত্রী বাড়ির আঙিনা ঝাড়ু দিচ্ছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী সম্পর্কে চাচা হামিদুল শেখ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা পরিবারকে জানান, ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা।

বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতবছরের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল মাসুম।

বিচার চলাকালে সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা: আইজিপি
এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]