বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জিয়া হার্ট

2026-09-29T17:39:47+06:00
2026-09-29T17:39:47+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের র‌্যালি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
⏲
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল ৮টায় জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা ও যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহউল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের রেজিস্টার ডা. মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়।

সেমিনারে বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ঊর্ধ্বতন কর্মকর্তারা, চিকিৎসক, নার্স এবং কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা: আইজিপি
এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]