নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ বিষয়ক সেমিনার

2026-09-30T17:39:56+06:00
2026-09-30T17:39:56+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রতারণা ও ঝুঁকি এড়িয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব।

বক্তারা আরও বলেন, বিদেশগামী কর্মীদের সরকারি ও বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুললে বিদেশের শ্রমবাজারে আরও ভালো কর্মসংস্থানের সুযোগ পাওয়া সম্ভব।

সেমিনারে বিভিন্ন দেশে গমনেচ্ছু ও গমনকারী ১৩০ জন নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement