কুড়িগ্রামে গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

​কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

2026-10-04T13:27:41+06:00
2026-10-04T13:27:41+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার
​কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে উপজেলার দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রতিনিধি/আরএইচ


  বিষয়:   মাদক বিরোধী অভিযান  গাঁজা 


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement