যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

দেশবার্তা ডেস্ক

জাতীয়

অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।বৈঠকে

2026-10-06T13:24:22+06:00
2026-10-06T13:24:22+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম 
⏲
অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, তথ্য বিনিময় ও দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণকালে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৈঠকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েল-এর সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশ সেনাপ্রধান।

এ বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের National Defence College (NDC) ও Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]