এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক মূল্যসহ সামগ্রিক বাস্তবতা বিবেচনায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে

2026-10-06T13:26:53+06:00
2026-10-06T13:26:53+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম 
⏲
বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক মূল্যসহ সামগ্রিক বাস্তবতা বিবেচনায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামেও এলপিজি না পেলে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, বাজারে অনিয়ম ও অবৈধভাবে এলপিজি মজুতের বিরুদ্ধে জরিমানা জোরদার করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধ মজুতের মতো অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করা হচ্ছে।

মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তার পরিমাণও বাড়িয়েছে সরকার। এতদিন উপকারভোগীদের ১০ কেজি করে চাল দেওয়া হলেও এখন থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।’

সরকারের এ সিদ্ধান্তে নিম্নআয়ের মানুষের খাদ্যসহায়তা বাড়বে বলে জানান তিনি। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে থাকা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে ভিজিএফের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।

ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির বিষয়েও তথ্য দেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ করছে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 


দেশবার্তা/এমআর 


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]