লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

অবিচল বিশ্বাস ও আস্থার ৫০ বছর পূর্ণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক

2026-10-08T15:55:19+06:00
2026-10-08T15:55:19+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
অবিচল বিশ্বাস ও আস্থার ৫০ বছর পূর্ণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি পালন করেছে ব্যাংকটির মিশন মোড় শাখা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমনিরহাট শহরের মিশন মোড় শাখা প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

১৯৭৬ সালে যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংক দীর্ঘ পাঁচ দশকে গ্রাহকসেবা ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাখা প্রাঙ্গণে ফিরে আসে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা অংশ নেন। পরে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যাংকের দীর্ঘ পথচলা, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২৫ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে আইএফআইসি ব্যাংক। সারাদেশে ব্যাংকটির প্রায় ১ হাজার ৪০০ শাখা ও উপশাখা রয়েছে।

লালমনিরহাটে ২০২৩ সালে ব্যাংকটির মিশন মোড় শাখার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্থানীয় গ্রাহকেরাও ব্যাংকটির সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পাঁচ দশকের পথচলা পেরিয়ে আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে আইএফআইসি ব্যাংক। গ্রাহকদের আস্থাকে ভবিষ্যৎ পথচলার অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement