পারিবারিক জমি বিরোধে বিএনপিকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় বিএনপিকে জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি। দলটির দাবি, এ

2026-10-09T17:02:17+06:00
2026-10-09T17:02:17+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পারিবারিক জমি বিরোধে বিএনপিকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় বিএনপিকে জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি। দলটির দাবি, এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের অপপ্রচার প্রত্যাহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শুক্রবার (৯ অক্টোবর) লালমনিরহাট শহরের হামার বাড়িতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অ্যাডভোকেট হুমায়ুন কবির ও তাঁর চাচাতো ভাই সম্রাটের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে কয়েক দিন আগে ভাঙচুরের ঘটনা ঘটে। গত ৫ অক্টোবর এ বিষয়ে সংবাদ সম্মেলন করে হুমায়ুন কবির ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে জড়ান বলে অভিযোগ করেন তিনি।

এ কে এম মমিনুল হক আরও অভিযোগ করেন, হুমায়ুন কবির ও তাঁর সহযোগীরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বলে দাবি করেন তিনি।

বিষয়টি জেলা বিএনপির নজরে এলে দলটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement