মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত আসনে ভোট ১২ নভেম্বর

দেশবার্তা ডেস্ক

নির্বাচন ও ইসি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের

2026-10-12T18:21:49+06:00
2026-10-12T18:21:49+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
নির্বাচন ও ইসি
মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত আসনে ভোট ১২ নভেম্বর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম 
⏲
বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল জারি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৬ অক্টোবর। প্রাপ্ত মনোনয়নপত্র বাছাই করা হবে ২৭ অক্টোবর। বাছাইয়ে গৃহীত বা বাতিল হওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

দলীয় নির্দেশনা অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার পর জাতীয় সংসদ সচিবালয় সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে। শূন্য আসন পূরণের বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন এই ভোটের দিন নির্ধারণ করে নতুন তফসিল দিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৪
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
নির্বাচন ও ইসি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement