ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতে চলমান জেন-জি আন্দোলন বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন

2026-10-14T15:07:22+06:00
2026-10-14T15:07:22+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ভারতে চলমান জেন-জি আন্দোলন বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তিনি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন শুরু হয়েছিল, ভারতে চলমান বিক্ষোভের উদ্দেশ্যও একই।

প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেহা বোরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভিডিও বার্তাটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে সংগঠনটি।

ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত বাংলাদেশকে দেখে শুরু হয়েছে। ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জোগানো এবং আন্দোলনের পথ দেখানোর জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নেহা বোরা আরও বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন এবং শিখেছেন। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের তরুণেরা একসঙ্গে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement