যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রদর্শন উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সজ্জিত একটি নতুন প্রতিরক্ষা শিল্প জাদুঘর পরিদর্শন করেছেন

2026-10-13T18:38:59+06:00
2026-10-13T18:38:59+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রদর্শন উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম 
⏲
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সজ্জিত একটি নতুন প্রতিরক্ষা শিল্প জাদুঘর পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে কিমের এই সামরিক প্রদর্শনী পরিদর্শনের ছবিও প্রকাশ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন এশিয়া সফরে (আগামী নভেম্বরে এপিইসি সম্মেলন উপলক্ষে) কিমের সঙ্গে বৈঠক করতে পারেন বলে ইঙ্গিত দেওয়ার ঠিক একদিন পরই এই প্রদর্শনী সামনে এল।

কেসিএনএ জানায়, গত রোববার নবনির্মিত ‘ডিফেন্স রেভোলিউশন মিউজিয়াম’ উদ্বোধন করেন কিম জং উন। এ সময় তার সঙ্গে স্ত্রী রি সোল জু ও মেয়ে জু আয়ে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে জাদুঘরটিতে ড্রোন থেকে শুরু করে হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করতে দেখা যায়।

কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিন জং-উ জানান, হোয়াসং-২০ লঞ্চারের সামনে প্রদর্শিত ম্যাপে ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার পরিধি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেখানো হয়েছে। 

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলনের আগে কৌশলগত দরকষাকষির সুবিধা পেতেই এই প্রচারণামূলক পদক্ষেপ নিয়েছেন কিম। 

কিউংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুল মনে করেন, অস্থায়ী প্রদর্শনী কেন্দ্রগুলোকে স্থায়ী জাদুঘরে রূপ দিয়ে কিম তার দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দিচ্ছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement