নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং

2026-10-13T12:30:57+06:00
2026-10-13T12:30:57+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩০ পিএম 
⏲
ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ‘ইন্ডি’ জোটের শীর্ষ নেতারা। তবে তাদের সেই আবেদনে ১৪টি প্রযুক্তিগত ও তথ্যগত ত্রুটি চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি।


নিউজ ১৮ বাংলা জানিয়েছে, আবেদনপত্রটিতে মূলত প্রয়োজনীয় নথির অভাব, আবেদনকারীদের অসম্পূর্ণ অনুমতিপত্র এবং ফি বাবদ ২২০ টাকা কম জমা দেওয়ার মতো অসঙ্গতি ধরা পড়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, ৯ জন আবেদনকারীর অনুমতিপত্র অসম্পূর্ণ রয়েছে এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের প্রতিলিপিটি অস্পষ্ট। এ ছাড়া কয়েকটি ক্ষেত্রে ‘ওকালতনামা’ না থাকা, নথিতে অতিরিক্ত ছোট হরফ ব্যবহার, রঙিন কপির অভাব, ঝাপসা লেখা, পাতা বাদ পড়া ও আঞ্চলিক ভাষার ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

 
ভারতে ভোটসংক্রান্ত বিশেষ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সৌগত রায় ও সঞ্জয় রাউতসহ ‘ইন্ডি’ জোটের অন্যান্য শীর্ষ নেতারা সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করেন। আবেদনে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্টের পোর্টালে এই মামলাটি নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধীর মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত সোমবার নির্ধারিত সময়ের মধ্যে রাহুল গান্ধী আদালতে পৌঁছাতে না পারায় তার লিগ্যাল টিমের পক্ষ থেকে আইনজীবী এস প্রসন্ন বিকেলে আবেদনপত্রটি জমা দেন।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement