ভাটারা থেকে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

রাজধানীর ভাটারা এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

2026-10-14T15:49:49+06:00
2026-10-14T15:49:49+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
ভাটারা থেকে ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম 
⏲
রাজধানীর ভাটারা এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএনসি সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ডিএনসি ঢাকা মেট্রো উপ-অঞ্চলের (দক্ষিণ) ডেমরা সার্কেলের একটি দল ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ি কাঁচাবাজার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন সম্পর্কে মা ও ছেলে। তারা হলেন মালা বেগম ও তার ছেলে মামুন চোকদার। এ ঘটনায় জড়িত সাহিদা বেগম ইতি নামের আরেক নারী পালিয়ে গেছেন, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ডিএনসি সূত্র জানায়, উপপরিচালক আনোয়ার হোসেনের নির্দেশনায় ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ি এলাকার সজল ঢালীর মালিকানাধীন ৬ নম্বর বাড়ির নিচতলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে মালা বেগম ও মামুন চোকদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ফ্ল্যাটের একটি কাপড়ের সাইড ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেট থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পালিয়ে যাওয়া সাহিদা বেগম ইতি উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের প্রকৃত মালিক। ইতি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুদ করতেন এবং সেখান থেকে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড ও টাঙ্গাইলের ভূঞাপুরসহ দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন। গ্রেপ্তার মা ও ছেলে দীর্ঘদিন ধরে গোপনে এ কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement