রাজধানীর রমনা থানা এলাকা থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ মাহমুদা আক্তার সোনিয়া (২৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোনিয়া স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশবার্তা/একে