রমনা কালীমন্দিরে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

রাজধানীর শাহবাগ থানাধীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালীমন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন

2026-10-13T17:48:50+06:00
2026-10-13T17:48:50+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
রমনা কালীমন্দিরে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম 
⏲
রাজধানীর শাহবাগ থানাধীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালীমন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত তিনজনকে চোরাই স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- লিপি কর্মকার (২৯), তার স্বামী অর্ণব রায় দীপ্ত (৩০) এবং দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মুহিন (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকাল থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় রমনা কালীমন্দির থেকে আনুমানিক ছয় আনা ওজনের প্রায় ৮০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্তে অভিযান শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর সকালে উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে সরাসরি চুরির সঙ্গে জড়িত লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্তকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) বিকেলে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ কেনার অপরাধে দোকানমালিক মুহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই আনা এক রতি চার পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement