দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত

2026-10-15T14:44:16+06:00
2026-10-15T14:44:16+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং তাঁদের উন্নয়নের মূলধারায় আনতে হবে। আসুন, তাঁদের সমাজের উন্নয়নের অংশীদার হিসেবে দক্ষ করে গড়ে তুলি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. মাগফেরাতুন্নেছা উর্মি।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিডিএর রিসোর্স পারসন অনামিকা পান্ডে এবং দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আল-আমিন। স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আটজন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে আটটি সাদাছড়ি বিতরণ করা হয়। এ ছাড়া দুজন দৃষ্টিপ্রতিবন্ধী সংগীত পরিবেশন করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement