নওগাঁয় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

শরতের শিশিরভেজা সকালে দেবী দুর্গার আগমন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নওগাঁয়। জেলার সদরসহ ১১ উপজেলায় শারদীয় দুর্গোৎসব

2026-10-15T16:01:13+06:00
2026-10-15T16:01:13+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় সতর্ক প্রশাসন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শরতের শিশিরভেজা সকালে দেবী দুর্গার আগমন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নওগাঁয়। জেলার সদরসহ ১১ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর জেলার ৮৩৮টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দুর্গোৎসব উপলক্ষে জেলার মন্দিরগুলোতে প্রতিমা নির্মাণ, রং করা, সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি শেষ হয়েছে। মৃৎশিল্পীরা প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিয়েছেন। মন্দিরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিদ্যুতের বিকল্প হিসেবে রাখা হয়েছে জেনারেটরের ব্যবস্থাও।

সার্বজনীন এ দুর্গোৎসব ঘিরে জেলার হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে জামাই-মেয়ে ও আত্মীয়স্বজনকে বাড়িতে আনা-নেওয়ার প্রচলিত রীতিও রয়েছে। পূজা উপলক্ষে বিভিন্ন বাড়িতে নারিকেল, তিল, বাদাম ও চানাচুরের নাড়ু এবং মোয়া তৈরির ধুম পড়েছে।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দে গত বছরের তুলনায় ১০০ কেজি চাল বাড়ানো হয়েছে। জেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চালের ডিও লেটার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ছয় দিনব্যাপী দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন পরিষদ, পূজা উদ্‌যাপন ফ্রন্ট, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

অতিরিক্ত চাল বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও নওগাঁ পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার সনাতন ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, একটি বিশেষ মহল পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কারও উসকানিমূলক কথায় বা আচরণের ফাঁদে পা না দিয়ে প্রয়োজনে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর কুমার দাস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। সার্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পূজা শুরু থেকে শেষ দিন পর্যন্ত মন্দিরগুলোতে আনসার ও ভিডিপির সদস্যদের পাশাপাশি মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি এসআরবির একাধিক দল সাদাপোশাকে সার্বক্ষণিক নজরদারি করবে।

কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে ষষ্ঠী তিথির মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। ২১ অক্টোবর বুধবার দুপুরে বিজয়া দশমীর মধ্য দিয়ে এ বছরের ছয় দিনব্যাপী দুর্গোৎসব শেষ হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement