রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫

2026-10-15T16:10:28+06:00
2026-10-15T16:10:28+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগরে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পারইল বাজারে এ কর্মসূচি পালিত হয়।

পারইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার আহম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বুলেট, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও প্রশান্ত কুমার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে মোজাম্মেল হক মোজা ওরফে মুঞ্জুর (৭০) দোকানে খাবার কিনতে যায়। এ সময় মোজাম্মেল হক ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁর দোকানে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে মোজাম্মেল হককে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়।

বক্তারা আরও দাবি করেন, ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মোজাম্মেল হকের ছেলে ইউনুস আলী গত ১৬ সেপ্টেম্বর শিশুটির বাবাসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন। তাঁরা মামলাটিকে মিথ্যা দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার মোজাম্মেল হকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

তবে মামলার বাদী ইউনুস আলী তাঁর বাবার বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তিনি বলেন, তাঁর বাবা বৃদ্ধ বয়সে এ ধরনের কাজ করতে পারেন না। শিশুটির বাবার সঙ্গে তাঁদের ব্যবসায়িক লেনদেন ছিল। তাঁর দাবি, শিশুটির বাবার কাছে তাঁর বাবা দোকানের বকেয়া ৯০ হাজার টাকা পাবেন। ওই টাকা পরিশোধ না করতে কয়েকজনের ষড়যন্ত্রে ধর্ষণচেষ্টার অভিযোগ সাজানো হয়েছে। পাশাপাশি তাঁদের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তাঁর দায়ের করা মামলা তদন্ত করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলেও দাবি করেন ইউনুস আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, আদালতে দায়ের করা মামলার নথি এখনো থানায় পৌঁছায়নি। নথি এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা এবং পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement