লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ৬ লাখ টাকার মাদক জব্দ

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও

2026-10-17T13:50:39+06:00
2026-10-17T13:50:39+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ৬ লাখ টাকার মাদক জব্দ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) ও শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এসব অভিযান চালায়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ইস্কাফ সিরাপ ১০০ বোতল, ফেয়ারডিল সিরাপ ২৫২ বোতল, ইয়াবা ট্যাবলেট ১ হাজার ৭০৬ পিস, টাপেন্টাডল ট্যাবলেট ৯৯ পিস এবং বাইসাইকেলের বিবি সেট ১০ পিস।

বিজিবি সূত্রে জানা গেছে, ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িরহাট, বনচৌকি, বালারহাট ও গংগারহাট বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রপুর, আমঝোল, চওড়াটারী ও কুটি চন্দ্রখানা এলাকায় পৃথক তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement