তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলন

2026-10-17T15:37:24+06:00
2026-10-17T15:37:24+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম 
⏲
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তাদের এগিয়ে আসতে হবে।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের একপর্যায়ে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। নিজের সাবকে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে, যা অত্যন্ত বিব্রতকর: প্রধানমন্ত্রীবিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে, যা অত্যন্ত বিব্রতকর: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনও একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।

সর্বশেষ তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও গুলি উদ্ধার
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement