সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির পরিচয় এখনো জানে না কনস্যুলেট

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবে মৃত্যদণ্ড কার্যকরের ৩ দিন পরও ২ বাংলাদেশির পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত হতে পারেনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।দেশটির

2026-10-17T15:44:12+06:00
2026-10-17T15:44:12+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির পরিচয় এখনো জানে না কনস্যুলেট
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম 
⏲
সৌদি আরবে মৃত্যদণ্ড কার্যকরের ৩ দিন পরও ২ বাংলাদেশির পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত হতে পারেনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ‘নোট ভার্বালের’ আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের কর্মকর্তারা।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আনুষ্ঠানিক সত্যতা ও বিস্তারিত জানতে চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছে। তবে এর জবাব এখনো পাওয়া যায়নি।

মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিতে মিশন কর্মকর্তারা কাজ করছেন বলে কনস্যুলেটের ওই কর্মকর্তা জানান।

গত বুধবার ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে তাদের এ সাজা দেওয়া হয় বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানায়, সৌদি নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

অপরাধের গুরুত্ব এবং স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামি আইনের ‘তাজির’ ধারায় এ সাজা দেওয়া হয় বলে জানায় দেশটি।

তাজির হলো ইসলামি আইনে বিচারকের বিবেচনাধীন শাস্তি। রায়ের পর রাজকীয় আদেশের মাধ্যমে সাজা কার্যকর করতে বলা হয় বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে।

তবে ঠিক কী ধরনের অপরাধের জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মক্কার কোন মসজিদে ঘটনাটি ঘটেছিল কিংবা কী অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

পুরো ঘটনায় সৌদি কর্তৃপক্ষের 'কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের' বিধান মেনে চলা নিয়ে নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ ও সৌদি আরব দুই দেশই এই কনভেনশনে সই করেছে।

কনভেনশনের ৩৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দেশের নাগরিক মারা গেলে প্রাসঙ্গিক তথ্য পাওয়া সাপেক্ষে সে দেশের কর্তৃপক্ষকে 'দেরি না করে সংশ্লিষ্ট এলাকার কনস্যুলার কার্যালয়কে' জানাতে হবে।

৩৬ (১) (খ) অনুচ্ছেদে বলা হয়েছে, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে কনস্যুলার নোটিফিকেশনের অধিকার অনুযায়ী সংশ্লিষ্ট কনস্যুলেটকে অবশ্যই জানাতে হবে।

যদিও, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আগে থেকে কনস্যুলেটকে জানানোর বাধ্যবাধকতা এই কনভেনশনে স্পষ্টভাবে উল্লেখ নেই।

বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে তাদের আগে থেকে কোনো ধারণা ছিল না। ভিয়েনা কনভেনশনের ৩৬ (১) (গ) অনুচ্ছেদে আটকদের কনস্যুলার সুবিধা, তাদের সঙ্গে যোগাযোগ এবং আইনি সহযোগিতার বিধানও রয়েছে।

তবে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুজন নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতেন কি না কিংবা তারা কনস্যুলার সহায়তা চেয়েছিলেন কি না, তা এখনো জানা যায়নি।

ওই দুজনকে কবে গ্রেপ্তার করা হয়েছিল বা তারা কতদিন ধরে আইনি হেফাজতে ছিলেন, সে বিষয়ে সৌদি সরকার কিছু জানায়নি।

এমনকি বিচার চলাকালে তারা কোনো আইনি সহায়তা পেয়েছিলেন কি না, বা তাদের পরিবারকে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছিল কি না—তা নিয়েও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও গুলি উদ্ধার
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement