কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

​কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের প্রান্তিক ও পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বী হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি

2026-10-19T12:41:59+06:00
2026-10-19T12:41:59+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ
​কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম 
⏲
কুড়িগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের প্রান্তিক ও পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বী হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই চ্যারিটেবল সহায়তা দেওয়া হয়। ​গত রোববার রাতে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, "পূজা যেন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সমাজের প্রতিটি মানুষের কাছে ঈদের মতো পূজার আনন্দও যেন সমানভাবে পৌঁছে যায়, সেই প্রয়াস থেকেই এই বিশেষ উদ্যোগ।"

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম দিনে সদর উপজেলার সুবিধাভোগীদের মাঝে শাড়ি বিতরণ করা হলেও পর্যায়ক্রমে কুড়িগ্রাম জেলার মোট ৯টি উপজেলার সব হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের প্রান্তিক নারীদের মাঝে এই শাড়ি বিতরণ সম্পন্ন করা হবে। ​অনুষ্ঠানে শাড়ি পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা। তারা জানান, পূজার ঠিক মুখে প্রশাসনের পক্ষ থেকে এমন উপহার পেয়ে তাদের উৎসবের আনন্দ অনেকখানি বেড়ে গেল।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement