দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি'র সাথে চুক্তি স্বাক্ষর

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং শাখা দিনাজপুরের আয়োজনে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন

2026-10-19T14:24:40+06:00
2026-10-19T14:24:40+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি'র সাথে চুক্তি স্বাক্ষর
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম 
⏲
সোনালী ব্যাংক পিএলসি' এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর।
সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং শাখা দিনাজপুরের আয়োজনে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিবিধফি/চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি' এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ অক্টোবর-২০২৬ সোমবার সকাল দশটায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি' কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস  দিনাজপুর সাউথ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহ: তহসীনুর রহমান রেজা, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সুলতান মাহমুদ। দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী। 

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি'  কোর্ট বিল্ডিং  শাখার অফিসার মো. ফরহাদ হোসেনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের অফিসার মো. রাশেদুল ইসলাম, কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার প্রহলাদ বসাক, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. মাহাবুবুর রহমান, অফিসার মো. শামীম মাহমুদ, সোনালী ব্যাংক পিএলসি' রংপুরের সফটওয়্যার রিজিওনাল সেলস (আরএসএম) মো.  আবু ফিরোজ।

 সর্বশেষে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহার এর উপস্থিতিতে যৌথ চুক্তি স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসির  পক্ষে প্রিন্সিপাল অফিস  দিনাজপুর সাউথ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহ: তহসীনুর রহমান রেজা ও দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী।  

শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের কর্মকর্তা বৃন্দ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement