নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা

2026-10-20T13:32:33+06:00
2026-10-20T13:32:33+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম 
⏲

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, আহত ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে বনপাড়া গোলচত্বর এলাকায় রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন এর আগে জানিয়েছিলেন, অতিরিক্ত গতির কারণে দুই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রথমে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হন ২০ জনের বেশি। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার
৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, বাড়বে কর্মসংস্থানের সুযোগ
নোয়াখালীতে দেশি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
রৌমারীতে নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement