দিল্লির সঙ্গে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

2026-10-21T16:07:22+06:00
2026-10-21T16:07:22+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
দিল্লির সঙ্গে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম 
⏲

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের অবস্থা ভালো নেই। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলকে দায়ী করছেন।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সরকারের উচিত শ্রমিকদের দাবি মেনে নেওয়া।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। ৭ মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’

বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ৩১ দফার নবম দফার বিপরীতে গিয়ে সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement