কু‌ড়িগ্রা‌মে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি, গরুর মৃত্যু-আহত কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ডে চারটি ঘরসহ কৃষক রঞ্জু মিয়ার বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা গেছে। দগ্ধ

2026-10-23T15:57:41+06:00
2026-10-23T15:57:41+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কু‌ড়িগ্রা‌মে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি, গরুর মৃত্যু-আহত কৃষক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ডে চারটি ঘরসহ কৃষক রঞ্জু মিয়ার বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা গেছে। দগ্ধ হয়েছে আরও দুটি গরু ও তিনটি ভেড়া। আগুনে ধান, কৃষিযন্ত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন তিনিও।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ওই কৃষকের বসতবাড়ি পুড়ে যাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের খইখাওয়ার কুটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাড়ির চারটি ঘর, ছয় হর্সপাওয়ারের একটি শ্যালো মেশিন, তিন হর্সপাওয়ারের একটি পাম্প, ১০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়। গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়। দগ্ধ হয় দুটি গরু ও তিনটি ভেড়া।

ক্ষ‌তিগ্রস্ত কৃষক রঞ্জু মিয়া বলেন, আগু‌নে গরু-ভেড়া, শ্যালো মেশিন, পাম্পসহ কিছুই রক্ষা করতে পারিনি। আগুন নেভা‌তে গি‌য়ে আমি নি‌জে আহত হ‌য়ে‌ছি। বর্তমা‌নে আমি নিঃস্ব। ছেলে-মেয়ে নিয়ে কিভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, খবর পে‌য়ে তাৎক্ষ‌ণিক ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নেভা‌তে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement