জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নোবিপ্রবির দুই ছাত্রীর সাফল্যে

বিধান ভৌমিক, নোয়াখালী

সারাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হয়ে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২-১

2026-10-25T12:54:14+06:00
2026-10-25T12:54:14+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নোবিপ্রবির দুই ছাত্রীর সাফল্যে
বিধান ভৌমিক, নোয়াখালী
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হয়ে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২-১ সেটে জয় অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

বিজয়ী শিক্ষার্থীরা হলেন নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার ও সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারা সাদিয়া নূর। (২৩ অক্টোবর ২০২৬) এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্য, আত্মবিশ্বাস ও সাফল্যের জন্য সাধুবাদ জানান। 

উপাচার্য আশা প্রকাশ করেন, তাদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে। তিনি আগামী দিনেও তাদের সাফল্যেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, রাজধানীর শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৩ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এ প্রতিযোগীতার আয়োজন করে।

দেশবার্তা/জেএ



সর্বশেষ সংবাদ 

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফন, পাঁচ ঘণ্টা পর রাষ্ট্রীয় মর্যাদা
শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
সুনামগঞ্জে এক মাঠে ৫২ জাতের ধান
প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement