গাইবান্ধার ঘাঘট নদীতে মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলেন নাজমুল হুদা নিয়ন (৪০)। কিন্তু সেদিন নদীতে নেমে

2026-10-25T12:55:26+06:00
2026-10-25T12:55:26+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধার ঘাঘট নদীতে মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলেন নাজমুল হুদা নিয়ন (৪০)। কিন্তু সেদিন নদীতে নেমে আর তীরে ফেরা হয়নি তাঁর। দীর্ঘ প্রায় ৫০ ঘণ্টা ধরে চলে খোঁজাখুঁজি ও উদ্ধার অভিযান। অবশেষে নদী থেকেই উদ্ধার করা হলো এই যুবকের মরদেহ। এতে স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান হলেও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

গত শনিবার বেলা ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ‎নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

‎স্বজনদের সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। পরে গত বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। পরদিন গত বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। 

একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে ফিরলেও নিখোঁজ হন নিয়ন। এরপর থেকেই তাঁর সন্ধানে শুরু হয় তৎপরতা। ‎খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল। তবে স্থানীয় পর্যায়ে তাঁকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। 

পরে ডুবুরি দলের সহায়তায় নদীতে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা। ‎অবশেষে টানা প্রায় ৫০ ঘণ্টার অভিযান শেষে গতকাল শনিবার বেলা ৩টার দিকে উদ্ধার করা হয় নিয়নের মরদেহ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফন, পাঁচ ঘণ্টা পর রাষ্ট্রীয় মর্যাদা
শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
সুনামগঞ্জে এক মাঠে ৫২ জাতের ধান
প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement