এনসিসিসি'র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনিসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী। শনিবার

2026-10-25T12:58:10+06:00
2026-10-25T12:58:10+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
এনসিসিসি'র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ পিএম 
⏲
জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনিসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়- আগামী ২৫ অক্টোবর বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (৪র্থ তলাস্থ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে) ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি'র (এনসিসিসি) এর সভা অনুষ্ঠিত হবে। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। আর সেই সভায় সদস্য হিসেবে ডাক পেয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী। এছাড়া জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি'র সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রতিমন্ত্রী, পরিচালক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

অনুভুতি জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী বলেন- জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। 

দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব। দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশা ব্যক্ত করেন উপাচার্য হাসানাত আলী।

এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক এবং জেলার শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা আনন্দিত ও গর্বিত। 

তারা সকলেই উপাচার্য প্রফেসর ড. মো. হাসানাত আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলায় কর্তব্যরত সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফন, পাঁচ ঘণ্টা পর রাষ্ট্রীয় মর্যাদা
শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
সুনামগঞ্জে এক মাঠে ৫২ জাতের ধান
প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement