পল্লবীতে দুই যাত্রীবাহী বাসে অগুন

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।বুধবার (১১ নভেম্বর)

2026-11-11T12:56:08+06:00
2026-11-11T12:56:08+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
পল্লবীতে দুই যাত্রীবাহী বাসে অগুন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম 
⏲
পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। এতে একটি বাসের পুরো আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা। আর অভিজাত পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে। এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এইসব এলাকায় ইলিয়াস মোল্লার বিশাল সশস্ত্র বাহিনীর প্রভাব রয়েছে। যা পল্লবী থানা'র গোচরেই আছে। কিন্তু অজানা কারণে এদের বিরুদ্ধে কনো পদক্ষেপ নেয় না।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
৯ বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
হামে শিশুমৃত্যুর ব্যর্থতার দায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement