সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

দেশবার্তা ডেস্ক

জাতীয়

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও

2026-11-11T14:58:07+06:00
2026-11-11T14:58:07+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম ‘প্রোটো থেমা’র প্রতিবেদনে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই- এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত তাকে বিতাড়িত করা হলো।

তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন। তবে প্রোটো থেমার প্রতিবেদনে ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি।

গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল। আবেদনগুলো পরপর খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান এনজিওটির আইনজীবীরা।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মন্ত্রণালয়ের মতে, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ বিষয়ে বলেন, ‘আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থান করতে না দেওয়ার যে নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এ ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।’

প্লেভরিসের কঠোর পদক্ষেপ ও বিতর্কিত ভিডিও

ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে দেখা যায়, যেখানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই সহকর্মীদের সে দেশে আসার আহ্বান জানাচ্ছিলেন। তিনি দাবি করেছিলেন, সেখানে প্রচুর কাজ রয়েছে এবং কয়েক দশক ধরে অবৈধভাবে থাকলেও পুলিশ কোনো ধরনের তল্লাশি চালাবে না।

ভিডিওটি নজরে আসার পরই কড়া অবস্থান নেন মন্ত্রী থানোস প্লেভরিস। তিনি জানান, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয় এবং মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে এই সুযোগটি নিতে পারে।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে মামলা করে। একই সঙ্গে তার রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অভিবাসন মন্ত্রী। গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বাতিল করা হয়।

এনজিওর হস্তক্ষেপ ও সরকারের কঠোর নীতি

এই ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়া। জানা গেছে, ওই তরুণ পরপর তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন, যার সবগুলোই বাতিল করে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও সংশ্লিষ্ট এনজিওর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গ্রিসে রাখার আইনি চেষ্টা চালিয়ে যান।

গ্রিস সরকারের মতে, এ ধরনের ক্রমাগত আবেদন মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশলমাত্র। নাফপ্লিওর এই ঘটনাটি সরকারের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার লক্ষ্য দ্রুত আবেদন নিষ্পত্তি করা এবং অপব্যবহার রোধ করে বিতাড়নের সংখ্যা বাড়ানো।

সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২ হাজার ২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।

একই সঙ্গে অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে গ্রিস তাদের আইনি কাঠামো আরও কঠোর করেছে। এর পাশাপাশি মূল দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তনসংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
৯ বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
হামে শিশুমৃত্যুর ব্যর্থতার দায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement