১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলায় নিহত ৪ সদস্য

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ সার্ভিস

2026-11-15T14:13:44+06:00
2026-11-15T14:13:44+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
গুরুতর আহত ৩৭০
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলায় নিহত ৪ সদস্য
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম 
⏲
ফাইল ছবি
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর মোট ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত এবং অন্তত ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এসব হামলার ঘটনা ঘটছে। কখনো আন্দোলনের ভিড়ে, কখনো আসামি গ্রেপ্তার করতে গিয়ে, আবার কখনো নিয়মিত টহল দেওয়ার সময় দুর্বৃত্তদের আক্রমণের শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও মারধর ও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ, আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বা ককটেল নিক্ষেপ করা হচ্ছে।

অপরাধীদের এসব হামলায় প্রাণহানির পাশাপাশি অনেক পুলিশ সদস্য স্থায়ী পঙ্গুত্ব বা গুরুতর জখমের শিকার হচ্ছেন। একের পর এক এমন ঘটনায় বাহিনীর সদস্যদের নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ও নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে পুলিশ সদরদপ্তর জানিয়েছে, অপরাধীরা পুলিশকে দুর্বল করার চেষ্টা করলেও তা সফল হবে না। 

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি।

অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে অপরাধীরা এ ধরনের সহিংসতা বাড়াচ্ছে। তাই কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, অপরাধ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য প্রয়োজন।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় বা সদস্যদের লক্ষ্য করে হামলা এবং বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বা দূরত্ব থাকলেও সমাজ ও দেশের নিরাপত্তার প্রশ্নে তাদের ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি। রাজনৈতিকভাবে এ ধরনের সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। 

এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চেকপোস্ট ও টহল দলের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement