হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১৪১৪

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই

2026-11-15T16:37:39+06:00
2026-11-15T16:37:39+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১৪১৪
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম 
⏲
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। 

এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ শিশু।
 
এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement