ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা-খাওয়া ফ্রি

কাজী জাহারা ইসলাম

স্বাস্থ্য

ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকায় আসছেন অসংখ্য রোগী। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি

2026-11-14T14:43:00+06:00
2026-11-14T14:50:52+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
মিলছে নার্স-অ্যাম্বুলেন্স সেবাও
ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা-খাওয়া ফ্রি
কাজী জাহারা ইসলাম
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ২:৫০ পিএম
⏲
সংগৃহীত ছবি
ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকায় আসছেন অসংখ্য রোগী। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি রাজধানীতে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচও তাঁদের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের রোগীদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন। এমন রোগী ও তাঁদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) পরিচালিত ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই নিবাসে ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁদের পরিচর্যাকারীরা বিনা মূল্যে থাকা ও খাবারের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি রয়েছে নার্সিং সেবা, কাউন্সেলিং এবং হাসপাতালে যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা।

নিবাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকায় দুটি ভবনে মোট ৮৫ জন ক্যানসার রোগী ও তাঁদের স্বজন এসব সুবিধা পাচ্ছেন। ২০২২ সাল থেকে এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এখানে রোগীদের শুধু থাকার ব্যবস্থা নয়, চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেও সহযোগিতা করা হয়। নার্সরা নিয়মিত রোগীদের ওষুধ গ্রহণের বিষয়টি তদারকি করেন। এ ছাড়া পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হয়। প্রতিদিন তিন বেলা খাবার দেওয়ার পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে বিশেষ যত্নের ব্যবস্থা।

নিবাসে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মানসিক স্বস্তি এবং স্বাবলম্বী করে তুলতেও নেওয়া হয়েছে উদ্যোগ। ‘আলোক কাঁথা’ নামের একটি প্রকল্পের মাধ্যমে তাঁদের কাঁথা, নকশিকাঁথা, জায়নামাজ ও ডায়েরির কভার তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি করা পণ্য বিক্রির মাধ্যমে তাঁরা আয়ের সুযোগও পাচ্ছেন।

বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব জানান, নিজের ক্যানসার চিকিৎসার অভিজ্ঞতা থেকেই তিনি দরিদ্র রোগীদের দুর্ভোগ উপলব্ধি করেন। সেই চিন্তা থেকেই রোগীদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

ট্রাস্টের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আড়াই হাজারের বেশি ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারকে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে মানিকগঞ্জের সিঙ্গাইরে ‘আলোক বসতি’ নামে একটি সমন্বিত ক্যানসার সেবাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

চিকিৎসার দীর্ঘ লড়াইয়ে থাকা অসচ্ছল পরিবারগুলোর জন্য এমন উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো দেখাচ্ছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement