পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে সরে গিয়ে নিজস্ব ভৌগোলিক সীমার মধ্যে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ ইসমাইল কাওসারি।
ইরানের বার্তা সংস্থা মেহরকে দেওয়া এক বক্তব্যে কাওসারি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের সঙ্গে মোকাবিলা করতে পারছে না। কখনো ওয়াশিংটন স্থলপথে অভিযান চালানোর কথা বলছে, আবার কখনো হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিচ্ছে, আবার কখনো দেশটির ওপর অর্থনৈতিক, স্থল, আকাশ ও নৌ অবরোধ আরোপের পরিকল্পনা সামনে আনছে।
কাওসারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে হবে এবং নিজস্ব ভৌগোলিক পরিসরে ফিরে যেতে হবে। ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব প্রায় ১২ হাজার কিলোমিটার।
দেশবার্তা/এমআর