রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী: আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং যৌন সহিংসতা চালিয়েছে বলে রায়

2026-11-19T17:08:43+06:00
2026-11-19T17:08:43+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
গণহত্যা মামলার রায় ঘোষণা
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী: আইসিজে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
⏲
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং যৌন সহিংসতা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় এ রায় ঘোষণা শুরু করেন আদালত।

আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। 

রায় পাঠের সময় আদালত বলেন, এসব কর্মকাণ্ডের মধ্যে হত্যা, যৌন সহিংসতা এবং পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা রয়েছে। রায় ঘোষণার কার্যক্রম প্রায় ৯০ মিনিট ধরে চলতে পারে বলে জানানো হয়েছে।

মামলাটি ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার দায়ের করা। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করা হয়। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এর দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বর্তায় বলে দাবি গাম্বিয়ার।

অভিযান থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গারা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল। তবে মিয়ানমার অভিযোগ অস্বীকার করে বলেছে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদে নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
আন্দোলন দমনে অর্থের জোগান, কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement