লেবানন থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৬৫ বাংলাদেশি

জাতীয়

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দ্বিতীয় দফায় আরো ৬৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। এ নি‌য়ে লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন ১১৯

2024-10-23T20:16:17+06:00
2024-10-23T20:16:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
লেবানন থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৬৫ বাংলাদেশি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:১৬ পিএম 
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দ্বিতীয় দফায় আরো ৬৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। এ নি‌য়ে লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন ১১৯ বাংলা‌দে‌শি।

আজ বুধবার সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

এর আগে, গত ২১ অক্টোবর সন্ধ্যায় প্রথম দফায় ৫৪ বাংলাদেশি দেশে ফেরেন। এ নি‌য়ে লেবানন থে‌কে ১১৯ জন দে‌শে ফিরলেন।

তৃতীয় দফায় বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) দিনগত রা‌তে আরো ৩১ বাংলাদেশির ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে ১ হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি এক হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।

সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]