চাঁপাইনবাবগঞ্জে মহিলা মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে।শনিবার (১৬ আগস্ট) ভোরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের

2025-08-16T12:55:10+06:00
2025-08-16T16:56:59+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে মহিলা মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৫৫ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। দুজনই বমি করতে থাকে এবং পেটে ব্যাথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, ‘রাত আড়াইটার দিকে জামিলা বমি করে। সঙ্গে রক্তও বের হয়। এরপর তানিয়াও বমি করতে শুরু করে। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কীভাবে তাদের মৃত্যু হলো, তা আমরা বুঝতে পারছি না।’ 

তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে তাদের দুজনের শরীরেই সাপে কামড়ানোর কোনো চিহ্ন ছিল না।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম বলেন, ‘জামিলা খাতুন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আর তানিয়া আক্তার নিশি হাসপাতালে আসার পর মারা যায়। অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তাদের শরীরে সাপে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]